(ABNA24.com) পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে, বিনা উসকানিতে ভারতীয় সেনারা গতকাল (শনিবার) পাক সেনাদের ওপর গুলি চালায়। নিহত সেনা হলেন হাবিলদার মানজুর আব্বাসি।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ভারতীয় সেনারা বাত্তাল, সাতওয়াল, খঞ্জর, নিকয়াল ও জানদ্রোত সেক্টরে রকেট এবং মর্টার দিয়ে বেসামরিক লোকজনের ওপর হামলা চালায়।
আইএসপিআর বলেছে, ভারতীয় সেনাদের হামলার বিরুদ্ধে পাক সেনারা প্রতিরোধমূলক জবাব দেয়। এতে ভারতীয় সেনাদের কয়েকটি পোস্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ভারতীয় সেনারা হতাহত হয়েছে বলেও দাবি করেছে আইএসপিআর।#
/129
২২ জুলাই ২০১৯ - ০৩:২৩
News ID: 963238
ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে অন্তত একজন পাকিস্তানি সেনা নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের দুজন তরুণী এবং একজন বয়স্কা নারী।